Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

চুয়াডাঙ্গার জীবননগরে বাস-আলমসাধু মুখোমুখি সংঘর্ষ

রিপোর্টার
মোহাম্মদ রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে বাস-আলমসাধু মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মারাত্মক আহত হয়েছেন আলমসাধুর চালক। তার নাম ঠিকানা এখনো জানা যায়নি।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে উথলীর মোল্লাবাড়ির (মালোপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা লিপি পরিবহন (পাবনা-জ-১১-০০৭৮) নামের একটি বাস ও আলমসাধু একই দিক থেকে আসছিলো। উথলী মোল্লাবাড়ি অতিক্রমকালে হঠাৎ আলমসাধুর চালক কোনদিকে না তাকিয়ে রাস্তার ওপর গাড়ি ঘোরানোর চেষ্টা করলে সেটি বাসের সামনে চলে আসে। বাসের চালক ইমার্জেন্সি ব্রেক করলেও আলমসাধুর সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং বাসটির পিছনের চাকা ঘুরে যেয়ে রাস্তা থেকে মাটিতে নেমে যায়।

আলমাসাধুর চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসের চালক ও যাত্রীরা ঘটনাস্থল কেউই নাই।

শেষ খবর পাওয়া পর্যন্ত জীবননগর থানা পুলিশের একটি টিিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories