Friday, October 23, 2026
31 C
Kolkata

তিনজন ন্যাশানাল খেলোয়াড়কে সাহায্য দান বারাবনি বিধায়কের

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: সালানপুর ব্লকএ আজ বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় তিনজন ন্যাশনাল খেলোয়ার কে পুষ্টি জাতীয় খাদ্য সামগ্রী ও জুতো কেনার জন্য ২০০০ টাকা করে সাহায্য করলেন। রুপনারায়নপুর মহাবীর কলোনির বাসিন্দা নেহা সাউ একজন ন্যাশনাল বক্সার চ্যাম্পিয়ন ও তার বোন নিশা সাউ একজন জিমন্যাস্টিকস ন্যাশনাল প্লেয়ার, অন্যদিকে রুপনারায়নপুর ডাবর মোড়ের বাসিন্দা ঐশ্বর্যা সাউ তিনি একজন জিমন্যাস্টিকস প্লেয়ার বারাবনির বিধায়ক এদের সকলের পাশে দাঁড়াবার কথা দিয়েছেন৷ তিনি বলেছেন তাদের যখনই যা প্রয়োজন হবে তারা যেন নিঃসংকোচে আমাকে জানান আমি আমার সাধ্যমত সাহায্য করার চেষ্টা করবো।এই কর্মসূচিতে বারাবনির বিধায়ক এর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক ভোলা সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি কর্মকার ,আশুতোষ তেওয়ারি, বাপি ভান্ডারী, বীর সিং, পিন্টু সিং সহ আরো অনেকে।

Hot this week

চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু! দায় সাধারণ মানুষেরই, দাবি বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর...

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Related Articles

Popular Categories