Tuesday, October 27, 2026
31 C
Kolkata

স্বাধীনতা দিবস প্রাক্কালে কড়া নিরাপত্তা শিল্পাঞ্চল জুড়ে

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা, আসানসোল : রাত পোয়ালে ৭৪ তম স্বাধীনতা দিবস ঠিক তার আগের দিন শিল্পাঞ্চলে কড়া নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়। সীমান্তবর্ত্তী এলাকায় নাকা চেকিং করতে দেখা গেল। ডুবুরডিহি চেকপোস্ট, রুনাকুড়া ঘাটের চেকপোস্ট সহ বিভিন্ন চেকপোস্টে পুলিশ প্রশাসন থেকে কড়া পাহারার ব্যাবস্থা করা হয়েছে বিনা ছাড়পত্রে কোন গাড়ীকে রাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রত্যেক গাড়ীকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করার পর রাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে। আসানসোল শহরে ঢোকার রাস্তাতেও বিভিন্ন জায়গায় চেকিং করতে দেখা গেল। অন্যদিকে রেল পুলিশের পক্ষ থেকে আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, দূর্গাপুর সহ বিভিন্ন স্টেশন চত্বর এবং রেললাইন পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রত্যেক স্টেশনে প্লাটফর্ম নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছে আর পি এফ। স্নীফার ডগ দিয়ে তল্লাশি চালিয়ে যেতেও দেখা গেল। স্বাধীনতা দিবসে নাশকতার সম্ভাবনা দেখে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে বলে জানালেন প্রশাসন।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories