এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: লকডাউন অসহায় মানুষের পাশে দাঁড়ালো এক স্বেচ্ছাসেবি সংস্থা। এদিন আসানসোল পৌরনিগমের ৪৪ নং ওয়ার্ডের মুন্সী বাজারে বহু মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক, স্থানীয় কাউন্সিলার উমা সারাব সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। এদিন আসানসোল ভেজিটেবল হোলসেল মার্চেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে প্রায় ২০০ জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এই খাদ্য সামগ্রী পেয়ে খুশি এলাকার মানুষ। এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করোনা আবহে মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি আগামী এক বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করেছেন।এর পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন করোনা মহামারীর সময় এখানকার সাংসদকে এলাকায় দেখা যায়নি।
স্বেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে মুন্সী বাজারে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী মলয় ঘটক
Popular Categories


