Tuesday, August 4, 2026
34.8 C
Kolkata

ভারতকে কোণঠাসা করতে চিন ও পাকিস্তান বৈঠক

চিনের হেনান দ্বীপের রিসর্টে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র ও পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির একটি বৈঠক হয় গত শুক্রবার ও শেষ হয় শনিবার। চিনের বেজিং-এর একটি সংবাদ মাধ্যমে জানা যায় এই বৈঠকের নাম ‘ দ্বিতীয় বার্ষিক কৌশলগত আলোচনা ‘। এই আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতার ও আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রসঙ্গের পাশপাশি উঠে আসে কাশ্মীর প্রসঙ্গ।
শনিবার বৈঠক শেষে দুই দেশের বিদেশমন্ত্রীরা জানান তাদের আলোচনার একটা বড় অংশ ছিল দুই দেশের অর্থনৈতিক করিডোর প্রসঙ্গ। তারা জানান ” শান্তিপূর্ণ, স্থিতিশীল, সহযোগিতা পূর্ণ এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার বিষয়ে দুইপক্ষই ঐক্যমত্যে এসেছে। পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির বিষয়ে সহমত হয়েছে বৈঠকে।” পাশাপাশি কুরেশি সাম্প্রতিক চিনের তিব্বত ও শিনজিয়াংয়ের কঠোর অবস্থানকে সমর্থন জানিয়েছেন।
কাশ্মিরকে ঘিরে বিবাদ ভারত ও পাকিস্তানের বহুদিনের। এই ঐতিহাসিক বিবাদ নিয়ে ব্যাখা করতে গিয়ে ওয়াং রাষ্ট্রপুঞ্জের সনদ ও নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের উল্লেখ করেছেন। ” জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে পাকিস্তান অবহিত করেছে চিনকে। অবস্থান , উদ্বেগ এবং সাম্প্রতিক জরুরি বিষয়গুলির কথাও জানিয়েছেন।”
সম্প্রতি ভারত সরকার লাদাখ প্রসঙ্গে জানায় তারা এবিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায়না। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।
বিশেষজ্ঞরা মনে করছেন যেখানে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বন্দ দীর্ঘদিনের আবার সম্প্রতি চিনের সঙ্গে ভারতের তিক্ততা বেড়েই চলেছে। সেইখানে দাঁড়িয়ে পাকিস্তান ও চিনের এই বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ টেনে আনা ভারতকে চাপে ফেলার জন্যই মাত্র।

Hot this week

সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস, ঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

শ্রাবণের শুরু থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার মেজাজ বোঝা দায়। কখনো...

ধর্ষণের অভিযোগ তোলায় চরম অপমান! নির্যাতিতাকে মাটিতে থুতু চাটিয়ে শাস্তি খাপ পঞ্চায়েতের

আদালত কিংবা আইনের পরোয়া না করে খাপ পঞ্চায়েতের মধ্যযুগীয়...

বিজেপির ৩০ বছরের শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা, প্রথম উপনির্বাচনী লড়াইয়ে বিহারে জয়ী প্রশান্ত কিশোর

সোমবার উপনির্বাচনের ফল ঘিরে দেশের রাজনৈতিক মহলে জোর আলোচনা...

Topics

সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস, ঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

শ্রাবণের শুরু থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার মেজাজ বোঝা দায়। কখনো...

মহারাষ্ট্রে বেড়াতে গিয়ে হিন্দুত্ববাদী স্লোগানে অস্বস্তিতে পড়ল এক মুসলিম পরিবার

মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নানেঘাট রিভার্স জলপ্রপাত ঘুরতে গিয়ে এক...

বাড়িপিছু বছরে আয় ২৩৩ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকার করার লক্ষ্যমাত্রা পঞ্চায়েতের

গ্রাম পঞ্চায়েতগুলির নিজস্ব আয় বাড়াতে নতুন নির্দেশিকা জারি করল...

Related Articles

Popular Categories