Wednesday, November 4, 2026
26 C
Kolkata

কোনও পরিবর্তন নেই, গভীর কোমায় আচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি

কোনও পরিবর্তন নেই। একইরকম আছেন প্রণব মুখোপাধ্যায়। কোমায় আচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি। বিবৃতি জারি করে জানাল দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আজ সকালে একইরকম। তিনি গভীর কোমায় আচ্ছন্ন। তাঁর শ্বাসপ্রশ্বাস জনিত সংক্রমণের চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা এমনিতে স্থিতিশীল আছে (vital parameters are stable)। তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।

প্রসঙ্গত, অন্য একটি দরকারে হাসপাতালে গিয়ে প্রণব মুখোপাধ্যায় জানতে পারেন যে তিনি করোনা আক্রান্ত। তাঁর শরীরেও কোভিড-১৯-এর সংক্রমণ হয়েছে। নিজে করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানান দেশবাসীকে। এরপর সেদিনই হাসপাতালে ভর্তি হন তিনি।

পরে সেদিন রাতেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তাঁর মস্তিষ্কের এক জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল। অস্ত্রোপচার করে সেই রক্ত বের করে দেওয়া হয়। তারপর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন প্রবীণ নেতা। প্রথম কিছুদিন বেশ সংকটজনক ছিল তাঁর শারীরিক পরিস্থিতি। পরে সেই সঙ্কট কাটলেও, কোমাচ্ছন্ন অবস্থাতেই আছেন তিনি।

Hot this week

কলকাতা পুরভোটের আগে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের একাংশের অনীহা, বিজেপির টিকিট পেতে তৎপর অনেকেই!

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি শুরু...

চোরবাগানে ১৯ জনের মৃত্যু ‘ছোট্ট ঘটনা’! অধ্যক্ষের মন্তব্যে তীব্র বিতর্ক, সমালোচনার মুখে রথীন্দ্র বসু

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯...

‘কৃষ্ণের বাঁশি কোনও কাজের নয়, রামের ধনুকই আসল’, মন্তব্যে বিতর্কে বাগেশ্বর বাবা!

ফের বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা তথা বাগেশ্বর...

ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, প্রাণ গেল গুজরাটের নাবিকের! উদ্ধার ১৪ জন

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে...

Topics

‘কৃষ্ণের বাঁশি কোনও কাজের নয়, রামের ধনুকই আসল’, মন্তব্যে বিতর্কে বাগেশ্বর বাবা!

ফের বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা তথা বাগেশ্বর...

ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, প্রাণ গেল গুজরাটের নাবিকের! উদ্ধার ১৪ জন

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে...

Related Articles

Popular Categories