Sunday, June 21, 2026
29.7 C
Kolkata

মদ্যপ অবস্থায় মারধর ও গভীর রাতে হামলা টোটো চালককে বাড়িতে

এনবিটিভি ডেস্ক, মালদা: রাতের অন্ধকারে বাড়ি যাবার পথে মদ্যপ এক যুবকের হাতে আক্রান্ত হলেন এক টোটো চালক ও তার পরিবারের এক সদস্য। অভিযোগ গভীর রাতে ওই যুবক দলবল নিয়ে টোটো চালকের বাড়িতে গিয়ে আবার পুনরায় হামলা করে ও ধারালো অস্ত্র দিয়ে তার পরিবারের এক সদস্যের গালে কেটে দেয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ইংরেজবাজার শহরের সুকান্ত পল্লী এলাকায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করে ওই টোটো চালক।

জানা গেছে ইংলিশ বাজারের সুকান্ত পল্লী এলাকার বাসিন্দা দীপক সরকার পেশায় একজন টোটো চালক। রবিবার সন্ধ্যায় তার মেয়ের জন্মদিন অনুষ্ঠান হচ্ছিল। সেই সময় নিকটবর্তী আত্মীয়-স্বজনরা এসেছিল তার বাড়িতে এবং রাতে সে তার আত্মীয়দেরকে টোটো করে বাড়ি থেকে ছেড়ে আসার সময় মাঝরাস্তায় এলাকার এক যুবক সুনীল মণ্ডল রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতে থাকে৷ টোটো চালক দীপক সরকার তাকে রাস্তার সাইড দিয়ে হাঁটার জন্য বলতে গেলে অভিযুক্ত ওই মদ্যপ তাকে মারধর করে। টোটো চালকের এক আত্মীয় তাকে বাধা দিলে তাকে মারধর করে। অভিযোগ তখনকার মতন সামরিক শেষ হয়ে গেল গভীর রাতে ওই যুবক সুনীল মণ্ডল ও তারই বাড়ির সদস্য শ্যামল মন্ডল এবং প্রশান্ত মন্ডল দলবল নিয়ে টোটো চালক দীপক স্বর্ণকারের বাড়িতে গিয়ে হামলা করে। বাধা দিতে গেলে শালা কমল সরকারের গাল কেটে দেয় এবং তারপর সেখান থেকে তারা পালিয়ে যায়। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় আক্রান্তরা লিখিত অভিযোগ করেছে পুলিশ বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories