Monday, June 15, 2026
38.9 C
Kolkata

মুখ্যমন্ত্রীর কাছে নালিশ মালদা হাসপাতালে বিনা চিকিৎসায় পড়ে থাকা যুবকের

এনডিটিভি ডেস্ক, মোজাফ্ফার আহমেদ: অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজারের এক যুবক , পেশায় রংমিস্ত্রী। ইংরেজ বাজারে একটি বাড়িতে রংয়ের কাজ করতে গিয়ে তিন তলার উপর থেকে পড়ে যায়। তারপর ঐ যুবককে ভাঙা পা নিয়ে মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। তার পা এর চিকিৎসা করার সময় রক্ত পরীক্ষা করলে এইচ এই ভি ( HIV) পজিটিভ আসে। তারপর ঐ হাসপাতাল থেকে যুবককে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়। প্রায় দেড় মাস অতিক্রান্ত এখনও এইচ এই ভি-র চিকিৎসা শুরু করা হয়নি বলে দাবি ঐ যুবকের পরিবারের। তার পরিবার হাসপাতাল কতৃপক্ষকে একটি লিখিত অভিযোগ করেন এবং মুখ্যমন্ত্রীর কাছেও একটি অভিযোগ করেন। হাসপাতাল কতৃপক্ষ তাদের গাফিলতি স্বীকার করে নিয়েছেন এবং ওয়ার্ডের প্রধানকে বিষয়টি নিয়ে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক দ্বন্দ্বও তৈরি হয়েছে। স্থানীয় বিজেপি কর্মীরা সরকারের গাফিলতি বলে দাবি করছেন। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় তারা সমস্ত রকমের সহযোগিতা করবেন। যদি মালদা মেডিকেল কলেজে চিকিৎসা করা সম্ভব না হয় তারা বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করতে সহযোগিতা করবেন ঐ যুবকের পরিবারকে।

Hot this week

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

RSS- এর অনুষ্ঠানে উপাচার্যদের অংশগ্রহণে ক্ষুব্ধ কেরল সরকার! ক্ষমা চাওয়ার নির্দেশ কেরলের মুখ্যমন্ত্রীর, সরব পিনারাই বিজয়নও

কেরলের তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে...

মুসলিম হকারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মহম্মদি এলাকায় এক বয়স্ক মুসলিম...

Topics

২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে ফাটল! চালু হওয়ার দু’সপ্তাহের মধ্যেই বন্ধ যান চলাচল

দীর্ঘ প্রায় ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি চালু...

আজই কি ইরান-আমেরিকা শান্তি চুক্তি? ট্রাম্পের ঘোষণায় জোর জল্পনা

দীর্ঘদিনের সংঘাত ও পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories