Tuesday, June 16, 2026
36.8 C
Kolkata

মেডিকেল কলেজে বিক্ষোভ কলকাতা পুলিশের

এনবিটিভি ডেস্ক,৪ঠা সেপ্টেম্বর: 

এ এক ভিন্ন ছবি দেখা গেল শুক্রবারের সকালে। কলকাতা মেডিকেল কলেজের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখালেন কলকাতা পুলিশের কর্মীরা। ঘটনার সূত্রপাত আজ সকালে বউবাজার পুলিশ ফাঁড়ির এক পুলিশকর্তাকে করোনার সন্দেহে তার পরিবার তাকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যান। এই অসুস্থ পুলিশকর্মীকে ভর্তি করতে গিয়েই হাসপাতাল কর্মীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তার সহকর্মীরা। এরপরই বিভ্রান্তির সৃষ্টি।

বিক্ষোভকারী পুলিশ কর্তাদের সূত্রে জানা যায়, কলকাতার বউবাজার পুলিশ ফাঁড়ির এই পুলিশকর্তা বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তারপর শুক্রবার সকালে তার পরিবার তাকে মেডিকেল কলেজে নিয়ে গেলে ২ ঘন্টারও বেশি সময় তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয় এবং তারপরেও তাকে ভর্তি নেওয়া হয়নি। তাদের এই হেনস্তার খবরটি জানতে পেরে তড়িঘড়ি তার সহকর্মীরা উপস্থিত হন। এরপরই দফায় দফায় পুলিশকর্মীরা বিক্ষোভ দেখান। হাসপাতাল কতৃপক্ষের পক্ষ থেকে সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানান, ‘কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ কর্তাদের দাবি, করোনার এই মহামারীতে যখন শহরবাসী বাড়িতে বসে আছে তখন ডাক্তারদের সঙ্গে সহযোদ্ধা হয়ে পুলিশও রাস্তায় নেমে কাজ করছেন। হাজারেরও বেশি সংখ্যক পুলিশ করোনায় আক্রান্ত, বেশ কিছুজন মারাও গিয়েছেন কিন্তু থেমে থাকেনি। তাহলে তাদের বারবার কেন এই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে?

Hot this week

‘সবচেয়ে বঞ্চিত দল আমরাই’ – বিশ্বকাপ আয়োজকদের বিরুদ্ধে বিস্ফোরক ইরান কোচ!

মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে ড্র আদায় করেছিল ইরান।...

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

Topics

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

Related Articles

Popular Categories