এনবিটিভি ডেস্ক,৪ঠা সেপ্টেম্বর: বেশ কিছুদিন ধরেই ভারত ও রাশিয়ার বৈঠক চলছে বিশেষ কিছু বিষয় নিয়ে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দিল তারা পাকিস্তানকে আর অস্ত্র সরবরাহ করবে না। ভারতই আবেদন করেছিল পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করতে। আজ রাশিয়ার জেনারেল সের্গেই শোইগুয়ের ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক শেষে নিজেই এই ঘোষনা করেন।
এখানেই শেষ নয়, প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত সরকার ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের মাধ্যমে ভারতকে আত্মনির্ভর করার যে ঘোষনা করেছেন তাকে রাশিয়ার জেনারেল পূর্ণ সমর্থন জানিয়েছেন। সের্গেইয়ের সঙ্গে বৈঠক শেষে বুঝলেন রাজনাথ সিং। শুধুতাই নয় ভারতের সুরক্ষার স্বার্থে রাশিয়া সর্বদা পাশে রয়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে আত্মনির্ভর ভারতকে এ কে ৪৭,২০৩ জাতীয় রাইফেল তৈরিতে সহযোগিতা করবে রাশিয়া।


