Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

লাদাখ নিয়ে সংসদে বিরোধীদের প্রশ্ন করার সুযোগ দিল না কেন্দ্র, ওয়াক আউট কংগ্রেসের

নিউজ ডেক্স: মে মাস থেকে চিন লাদাখে একাধিকবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার চেষ্টা করলেও, ভারত তার যোগ্য জবাব দিয়েছে বলে আজ সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। যদিও সেই বিবৃতির ভিত্তিতে বিরোধী দলগুলিকে সংসদে কোনও প্রশ্ন করার সুযোগ দিল না শাসক শিবির।

কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরীর দাবি, লাদাখ নিয়ে আলোচনা হলে প্রশ্নের মুখে পড়তেন খোদ প্রধানমন্ত্রী। বিরোধীদের মতে, নরেন্দ্র মোদী চিনের প্রেসিডেন্টের সঙ্গে সাবরমতী আশ্রমে দোলনায় দোল খাওয়া, মামাল্লাপুরমে মন্দির চত্বরে ঘুরে বেড়ানোর পরেও চিন কেন এ ভাবে ভারতের জমি দখলে তৎপর, তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠত। তাই আলোচনা এড়িয়ে যাওয়া হল। তৃণমূলের সৌগত রায়ের কথায়, ‘‘সরকার আসলে পালাচ্ছে।’’

আজ লোকসভায় রাজনাথ বলেন, ‘‘গত এপ্রিল থেকেই লাদাখে সেনা বাড়াতে শুরু করে চিন। পাল্টে যায় তাদের পেট্রোলিং পদ্ধতি। মে মাসের মাঝামাঝি থেকে একাধিকবার কঙ্গকা লা, গোগরা ও প্যাংগং হ্রদের উত্তর দিকে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে চিন। তা আটকে দেয় ভারতীয় সেনা।’’ লাদাখের একাধিক স্থান চিন দখল করেছে বলে যে জল্পনা, তা নিয়ে একটি শব্দও খরচ করেননি রাজনাথ। তবে চিনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে তিনি বলেন, ‘‘আলোচনার মাঝেই ১৫ জুন গালওয়ানে সংঘর্ষ হয়। একাধিক ভারতীয় সেনা মারা যান। যদিও গোটা পর্বে ভারতীয় সেনারা সংযমের সঙ্গেই শৌর্যের পরিচয় দিয়েছেন।’’

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories