Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

জম্মু-কাশ্মীর সহ পাকিস্তানের ম্যাপে গুজরাটের অংশ, বিতর্কিত ম্যাপ এর প্রতিবাদে দোভাল

আন্তর্জাতিক ডেক্স: নয়া মানচিত্র নজরে আসার পরেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর ভার্চুয়াল বৈঠকের মাঝপথে বেরিয়ে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

ভারত, পাকিস্তান-সহ SCO-র সদস্য আটটি দেশের জাতীয় নিরাপত্তা উপেদেষ্টারা ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছিলেন। ভিডিয়ো কনাফারেন্স চলাকালীন অজিত দোভাল লক্ষ করেন, পাকিস্তানের প্রতিনিধি মঈদ ইউসুফের পিছনে বড় করে একটি পাকিস্তানের মানচিত্র ঝোলানো রয়েছে। তাতে ভারতীয় ভূখণ্ডের জম্মু-কাশ্মীর, লাদাখ ছাড়াও গুজরাতের জুনাগড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাকিস্তানের নয়া মানচিত্র দেখেই মেজাজ হারান দোভাল। প্রতিবাদ স্বরূপ SCO-র বৈঠকের মাঝপথে ভিডিয়ো কনফারেন্স ছেড়ে বেরিয়ে যান।

গত মাসের গোড়ায় ইসলামাবাদে পাকিস্তানের কাল্পনিক মানচিত্র তৈরি করে ইমরান খান সরকার। তাতে ভারতের দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখের পাশাপাশি পশ্চিমের রাজ্য গুজরাতের জুনাগড়কে অন্তর্ভুক্ত করা হয়। বিতর্কিত এই মানচিত্রের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ইসলামাবাদ সিদ্ধান্ত নেয়, তা রাষ্ট্রপুঞ্জে পাঠানো হবে। গুগল সার্চেও যাতে এই অঞ্চলগুলি পাকিস্তানের সীমারেখার মধ্যে দেখায়, তাই তাদের কাছেও নয়া মানচিত্র পাঠানোর সিদ্ধান্ত নেন পাক প্রধানমন্ত্রী।

মঙ্গলবার SCO বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জাতীয় নিরাপত্তার বিশেষ উপদেষ্টা মঈদ ইউসুফ। তাঁর পিছনেই কাল্পনিক মানচিত্র দেখে ভারতের তরফে তীব্র প্রতিবাদ করেন অজিত দোভাল।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘পাকিস্তান যে কাণ্ড করেছে তাতে এসসিও বৈঠকের সমস্ত শর্ত লঙ্ঘিত হয়েছে। এর পরই উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে বৈঠক ছেড়ে বেরিয়ে আসে ভারত।’ বৈঠক পরিচালনা করছিলেন রাশিয়ার প্রতিনিধি নিকোলাই পাত্রুশেভ। তাঁর কাছেই প্রতিবাদ লিপিবদ্ধ করিয়ে ওয়াক আউট করেন অজিত ডোভাল।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories