Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

হরিশ্চন্দ্রপুরে ধান কুড়োতে গিয়ে রোটার মেশিনে কেটে মৃত্যু ১৪ বছরের বালকের

হরিশ্চন্দ্রপুর: জমিতে ঝাড়া ধান কুড়োতে গিয়ে মাঠে থাকা ট্রাক্টরের রোটার মেশিনে ঢুকে প্রাণ গেল এক ১৪ বছরের বালকের। রোটার মেশিন থেকে কার্যত তিন টুকরো করে বালকের দেহ বের করতে হয়। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ডাঙ্গিলা গ্রামের একটি জমিতে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, মৃত বালকের নাম আবু তালেব। সে চন্ডিপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার একটি মাঠে ধান কাটার কাজ চলছিল। সেই মাঠে রোটার মেশিন দিয়ে চালক ধান কাটার কাজে নিযুক্ত ছিলেন। সকলের অজান্তে ওই ছেলেটি কখন যে মেশিনের ধাক্কায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় তা কেউ বুঝতেই পারেনি। ছেলেটির চিৎকারে জমিতে কাজ করা আশেপাশের সবাই ছুটে আসেন। রোটার মেশিনের চালক স্থানীয়দের প্রচেষ্টায় ছেলেটিকে মেশিনের ভেতর থেকে বের করে আনে। ততক্ষণে ছেলেটি ঘটনাস্থলেই প্রাণ হারায়।
ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন এলাকার তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সদস্যা সুজাতা সাহা এবং জেলা পরিষদ সদস্য সন্তোষ চৌধুরী। পরিবারের সঙ্গে দেখা করে সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দেন সুজাতা । ধানক্ষেত থেকে দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। দিনের বেলা ধান কাটতে গিয়ে ১৪ বছরের বালকের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories