Tuesday, October 20, 2026
28 C
Kolkata

বাবরি মসজিদ পুনর্নির্মাণ ও ধ্বংসকারীদের শাস্তির দাবিতে SDPI-এর মিছিল ধুলিয়ানে

ধূলিয়ানঃ আজ ভারতবর্ষের ইতিহাসে কালো দিন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর, সাড়ে ৪০০ বছরের পুরনো  বাবরি মসজিদ ধ্বংস করা হয়। সে বছরই ৯ ডিসেম্বর, তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও বাবরি মসজিদ পুনঃনির্মাণের প্রতিশ্রুতি দেন এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি লিবারহানের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়।

২০০৯ সালে লিবাহান কমিশনের রিপোর্ট প্রকাশ পায় এবং বাবরি মসজিদ ধ্বংসকারীদের মধ্যে ৬৮ জনকে সেখানে অভিযুক্ত করা হয়। সর্বশেষ ২০১৯ সালের ৯ ই নভেম্বর, সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয়। এরপর সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া এর প্রতিবাদ করে। ১৯৯২ সালের ৯ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি তোলে এবং লিবারহান কমিশন রিপোর্টে ৬৮ জন আসামীর শাস্তি চায়।

প্রতি বছর এই দিনটিকে SDPI কালো দিন হিসাবে পালন করে। আজকেও এরই অংশ হিসেবে সারা দেশের সাথে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কমিটির পক্ষ থেকে কাঁকুড়িয়া থেকে ডাকবাংলা পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে পুরাতন ডাকবাংলায় সামসেরগঞ্জ বিডিও অফিস মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভায় বক্তব্য রাখেন উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন,মিডিয়া ইনচার্জ মহাম্মদ রাকিম সেখ, সামশেরগঞ্জ বিধানসভা কমিটির সভাপতি মহাম্মদ নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল বারিক। উপস্থিত ছিলেন সুতি বিধানসভা কমিটির সভাপতি এসএম সেমফুল, ধুলিয়ান টাউন কমিটির অন্যতম নেতা সুকুর্দি সেখ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories