Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

আফগানিস্তানে তালেবানের কব্জায়, নিয়ন্ত্রণ হারিয়েছেন আশরাফ ঘানি

 

আফগানিস্তানের ওপর প্রেসিডেন্ট আশরাফ গনির আর নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন আমেরিকান ইউনিভার্সিটি অফ আফগানিস্তানের আইন বিষয়ের অধ্যাপক হারুন রাহিমি।

তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, আফগানিস্তানের ওপর গনি সরকারের ক্ষমতা সীমাবদ্ধ হয়ে আসছে। আফগানিস্তানের ওপর প্রেসিডেন্ট আশরাফ গনির কোনোই নিয়ন্ত্রণ নেই।

তিনি আরো বলেন, আফগানিস্তানে ক্ষমতার পরিবর্তন বিনা রক্তপাতে হওয়া উচিৎ। যতটা সম্ভব দ্রুততার সাথে ও সুশৃঙ্খলভাবে এ পরিবর্তন আনতে হবে।

অধ্যাপক হারুন রাহিমির মতে, যদি চরম চাপ আর বিশৃঙ্খলার মধ্যে কাবুলের পতন হয় তাহলে আর রাজনৈতিকভাবে সমস্যার সমাধান হবে না।

এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের ১১ কিলোমিটার সীমার মধ্যে পৌঁছে গেছে তালেবান বাহিনী। শনিবার দক্ষিণের চর আসিয়াব শহরে পৌঁছানোর মধ্য দিয়ে তারা এই মাইলফলক অর্জন করেছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, শনিবার চর আসিয়াব শহরে তালেবানের পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন লগার প্রদেশের সংসদ সদস্য হোদা আহমাদি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা বলেছেন, যেকোনো দিন তালেবানের যোদ্ধারা কাবুলে ঢুকে যেতে পারে।
সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories