Saturday, September 5, 2026
28 C
Kolkata

দুর্গাপুরে মৌমাছির কামড়ে বৃদ্ধর মৃত্যু !

এনবিটিভি,দুর্গাপুর : গতকাল সোমবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনে মৌমাছির কামড়ে আক্রান্ত হন বিওজিএল কলোনির বাসিন্দা দ্বারকা প্রসাদ সিং (৭০) নামে এক বৃদ্ধ। নিউ টাউনশিপ থানার পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করে। রাতে মৃত্যু হয় বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর।

 

স্থানীয়রা জানান, গতকাল রাস্তা দিয়ে আসার সময়  হটাৎ মৌমাছিতে ঘিরে ফেলে, এর পরই বাঁচার তাগিদে চারিধারে দৌড়ঝাঁপ শুরু করে দ্বারকা প্রসাদ সিং। তাকে উদ্ধার করতে এলে অন্য কয়েকজনকেও মৌমাছি কামড় দেয়। অবশেষে সামনে একটি ফলের দোকানে এসে লুটিয়ে পড়ে দ্বারকা প্রসাদ সিং। এরপরই স্থানীয়রা নিউটাউনশিপ থানায় খবর দেয়। পুলিশ এসে মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে তাঁর চিকিৎসা চলে। অবশেষে রাত্রে মৃত্যু হয় দ্বারকা প্রসাদ সিংহের। এলাকায় শোকের ছায়া।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories