Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

কুড়িয়ে পাওয়া টাকা ফিরত দিয়ে সততার নজির গড়লেন এক সিভিক ভলেন্টিয়ার

গোলাম হাবিব,মালদা:এক রোগীর পড়ে যাওয়া টাকা ফেরত দিয়ে সততার নজির গড়লেন এক সিভিক ভলেন্টিয়ার।শনিবার সকালে এই ঘটনাটি ঘটে মালদা মেডিক্যাল কলেজ ও হসপিটালের জরুরী বিভাগের সামনে।

জানা গিয়েছে,এদিন সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্তব্যরত অবস্থায় ছিলেন সিভিক ভলেন্টিয়ার গৌতম চৌধুরী। ডিউটি করার সময় জরুরি বিভাগের সামনে ৫০০ টাকার নোটের একটি বান্ডিল কুড়িয়ে পান। ওই সিভিক ভলেন্টিয়ার গৌতম চৌধুরী জানান,” জরুরী বিভাগের সামনে ডিউটি করার সময় সাড়ে আট হাজার টাকা কুড়িয়ে পান তিনি”। পরে খোঁজ খবর নেওয়ার পর প্রকৃত মালিকের হাতে সেই টাকা তুলে দেওয়া হয়।

এদিকে জানা যায়, এদিন সকালে লক্ষীনারায়নপুর থেকে এক অসুস্থ রোগীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে নিয়ে যাওয়ার সময় ওই অসুস্থ রোগীর আত্মীয়র পকেট থেকে পড়ে যায় ৫০০ টাকার বান্ডিলটি। স্বভাবতই সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে এই টাকাগুলো ফেরত পেয়ে খুশি ওই রোগীর পরিবার বর্গ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories