Friday, March 6, 2026
26.7 C
Kolkata

সন্তান না হওয়ায় অবসাদে আত্মঘাতী বাবা, চাঞ্চল্য এলাকায়

বিয়ের পাঁচ বছর পেরোলেও বাবা ডাক শুনতে পাননি। দীর্ঘদিন দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এক ব্যাক্তি।বিয়ের পরও বাবা না হতে পারার হতাশায় ভুগছিলেন বছর পঁয়ত্রিশের এক যুবক।এমনকি পরিবার পরিজনদের কাছে সে কথা জানিয়ে প্রায়ই আহাজারি করতেন তিনি। তারপরেই এই চরম সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।বুধবার নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় তার নিস্তেজ দেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যুবক ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।উল্লেখ্য, মুম্বইয়ের কুরলার কুরেশি নগরের বাসিন্দা ওই যুবক। নাম মাজার আলি আনসারি। নিজের বাড়িতে স্ত্রী এবং যৌথ পরিবারের সঙ্গে থাকতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, প্রায়ই সন্তানহীনতার কথা বলতেন ওই যুবক। এমনকি তিনি এটাও বলতেন সন্তান ছাড়া তার জীবন অসম্পূর্ণ বটে।পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল ওই যুবকের। চেষ্টা করার পরেও কোনও ফল মেলেনি। তারপর গত এক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।তারপরেই এই সিদ্ধান্ত। এ ব্যাপারে ওই ব্যক্তির বাড়ির লোকজনের সঙ্গে কথাও বলেছিল পুলিশ। তবে তারা কারও প্রতি সন্দেহ বা অভিযোগের কথা জানাননি বলেই পুলিশ সূত্রে খবর।পুলিশ এই ঘটনাটিতে আপাতত দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে বলেই পুলিশ জানিয়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories