Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

পুলিশের অত্যাচারে জখম ১ গ্যারেজকর্মী,পুলিশের শাস্তির দাবীতে মুখর গ্রাম

মুর্শিদাবাদ ঃ আবারো সামনে এলো পুলিশের অমানবিক অত্যাচার। পুলিশের মারে বেহাল অবস্থা এক মোটরসাইকেল সার্ভিসিং দোকানের মালিকের ভাইয়ের। মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকার অধিবাসী সাজাহান সেখের উপর পুলিশের বেধরক মারধরের ঘটনা ঘটেছে। জানা যায়, সাজাহান সেখের দোকানে গত ১৮ই সেপ্টেম্বর দুপুর ১২.০৫ নাগাদ সলেমান সেখ নামে এক ব্যাক্তি গাড়ির টায়ার সাড়াতে আসেন। দোকানে তখন সাজাহান সেখ ও তার ভাই উপস্থিত না থাকায় গাড়ির টায়ার সারিয়ে দেন গ্যারাজের কর্মীরা। টায়ার সারিয়ে উক্ত ব্যাক্তি চলে যান। কিছুক্ষণ পর সলেমান সেখ নামক ব্যক্তি আবার ফিরে এসে অভিযোগ করেন তার গাড়ি্র টুল বক্সে ১ লক্ষ ৬৩ হাজার টাকা ছিল,সেই টাকা দোকান থেকে চুরি গিয়েছে। তখন সাজাহান সেখ দোকানেই ছিলেন। এরপর শুরু হয় বচসা। সলেমান সেখ নামে ওই ব্যক্তি সুতি থানায় অভিযোগ জানান। এরপর পুলিশ কোন ঘটনার তদন্ত না করেই সাজাহান সেখকে জিজ্ঞাসাবাদের নাম করে থানায় তুলে নিয়ে যায়। বেধড়ক মারধোর করে। মারের ফলে একটা পা গুরুতরভাবে জখম হয়েছে,মলদ্বার থেকে রক্তপাত হয়েছে। যুবক ভর্তি রয়েছেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। শেষ পাওয়া খবর অনুযায়ী আহতকে বহরমপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত সাজাহান সেখ

এখন সাজাহানের পরিবারের দাবি,ঘটনার সঠিক তদন্ত ও পুলিশের শাস্তি। মুখ্যমন্ত্রীর কাছে সাজাহানের আবেদন তার এই ব্যয়বহুল চিকিৎসার খরচ সরকার বহন করুক এবং ঘটনার সঠিক তদন্ত করে মিথ্যে অভিযোগকারী ও তদন্ত না করা সুতি থানার ওসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহন করা হোক।

এখন প্রশ্ন কেন? এই কেন প্রশাসনকে,এই কেন সিস্টেমকে,এই কেন সরকারকে? সিস্টেম কেন বানানো হয়েছে? প্রশাসন কেন আছে? গনতন্ত্র কোথায়? জনগনের অধিকার,অন্যায়,অসহায়তা বিচার করা,সমস্যা থেকে উদ্ধার করাই তো প্রশাসনের কাজ। অথচ বারংবার কেন সাধারন মানুষকেই পুলিশের অত্যাচারের মুখে পরতে হচ্ছে ? উত্তর চাইছে সাধারন ভোটাররা।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories