Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘তালিবানের নেতৃত্ব মেনে নেওয়া উচিত সবার’, আশ্চর্যজনকভাবে তালিবানকে সমর্থন WHO প্রধানের

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর প্রধান তেদরোস আধানোম গেব্রেইসাস বলেছেন, আফগান জনগণের প্রয়োজনেই আফগানিস্তানের নতুন শাসকদের সাথে বিশ্বের যুক্ত হওয়া জরুরি। গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভা থেকে এক ভার্চুয়াল সেমিনারে বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

 

বক্তব্যে গেব্রেইসাস বলেন, আফগানিস্তানের স্বাস্থ্যসেবা ক্ষেত্র পতনের মুখে রয়েছে। জরুরিভিত্তিতে এই বিষয়ে পদক্ষেপ নেয়া না হলে দেশটি সম্ভাব্য বিপর্যয়ের মুখে পড়তে পারে।তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা ক্ষেত্র ভেঙে পড়া মৌলিক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার পাশাপাশি জরুরি সেবা, পোলিও নির্মূল ও কোভিড-১৯ টিকাদান প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে।’

WHO প্রধান বলেন, ‘আমি বিশ্বাস করি তালিবান নেতৃত্বের সাথে যুক্ত হওয়া জরুরি, যদি আমরা আফগানিস্তানের জনগণকে সহায়তা করতে চাই।’
এর আগে আগস্টে আফগানিস্তানের ওপর তালিবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম আন্তর্জাতিক সংস্থার প্রধান হিসেবে মঙ্গলবার দেশটিতে সফর করেন WHO প্রধান। দুই দিনের সফরে তিনি আফগান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দসহ শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া কাবুলের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories