Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ৩০, আহত বহু

নিউজ টুডে : পাকিস্তানে আজ খুব সকালে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। পাকিস্তান রেলওয়ের বরাত দিতে এ খবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

আজ সকালে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী এবং বৃহত্তম শহর করাচী থেকে সারগোধা গামী মিল্লাত এক্সপ্রেস এবং রাওয়ালপিন্ডি থেকে আগত স্যার সাইয়েদ এক্সপ্রেসের সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনার ঘটে বলা জানা গিয়েছে। ঘটনাটি ঘটে পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘটকী জেলার দারকি শহরের কাছে।

ঘটনায় আহতদের স্থানীয় সরকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা বাড়তে পরে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সিন্ধ এবং পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীরা ঘটনায় শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বর্তমানে ক্ষতির মুখে থাকা পাকিস্তান রেলওয়ে নিজেদের পুরো ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। আধুনিকায়নের অভাবে বহুদিন থেকে ধুঁকতে থাকা পাকিস্তান রেলে মাঝে মাঝেই এমন দুর্ঘটনা দেখা যায়। তবে বর্তমানে পাকিস্তান রেল বিভিন্ন জায়গায় সিগন্যালিং সিস্টেম ঢেলে সাজাচ্ছে এবং ডাবল লাইন না থাকা রুট গুলোতে ডাবল লাইন চালু করছে। সেদেশে ট্রেনের সর্বোচ্চ গতি ১৩০ থেকে ১৬০ কিমি প্রতি ঘন্টায় উন্নীত করা হচ্ছে। আরো দ্রুত গামী ট্রেনের ব্যবস্থা করার জন্য চীনের সঙ্গে আলোচনা করছে ইমরান খান সরকার। লাহোরে শুরু হয়েছে দেশটির প্রথম এবং দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নত মেট্রো ট্রেন অরেঞ্জ লাইন মেট্রো।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories