Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

সম্পর্কের টানাপড়ায় ছেলেকে খুনের অভিযোগে মা

নিউ ইয়র্কে সান্টা আনার একটি মোটেলের ঘরে ডিজনিল্যান্ডের স্মারকের মধ্য থেকে ১১ বছরের একটি ছেলের গলা কাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে,গত ১৯ মার্চের ওই ঘটনায় সরিতা রামারাজু নামে ভারতীয় বংশোদ্ভূত ৪৮ বছর বয়সি মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ছেলেকে খুন করার।
পুলিশ, কোর্ট ও লস অ্যাঞ্জেলেসের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নিহত যতীন রামারাজুর বাবা প্রকাশ রাজু আদতে বেঙ্গালুরুর বাসিন্দা। ২০১৮ সালের জানুয়ারি মাসে প্রকাশ ও সরিতার বিবাহবিচ্ছেদ হয় এবং ছেলের হেফাজত পান প্রকাশ। সরিতার দাবি, মাদকাসক্ত প্রকাশ ছেলের দেখাশোনা করতে অক্ষম তবে অভিযোগ অস্বীকার করেছিলেন প্রকাশ। বিচ্ছেদের পরে সরিতা আসে ছেলের সঙ্গে দেখা করতে এবং তিন দিনের টিকিট কাটে ডিজনিল্যান্ডের, দু’জনের জন্য। ছেলেকে নিয়ে সান্টা আনার একটি মোটেলে ওঠে, সেখানকার ঘর ছেড়ে দিয়ে, যতীনকে বাবার কাছে রেখে তার ভার্জিনিয়া ফিরে যাওয়ার কথা ছিল ১৯ মার্চ।

১৯ মার্চ স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিট নাগাদ সরিতা নিজেই ফোন করে পুলিশের জরুরি নম্বরে। জানায়, ছেলেকে খুন করে আত্মহত্যা করতে কোনও ওষুধ খেয়েছে। তদন্তে পুলিশ পরে জানতে পেরেছে, ছেলের মৃত্যুর বেশ অনেক ক্ষণ পরেই সে ফোনটা করেছিল। আগের দিনই কেনা খুনে ব্যবহার করা নতুন একটি ছুরি মোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে। সরিতার বিরুদ্ধে খুন ও অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানা গিয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories