Saturday, September 5, 2026
30 C
Kolkata

১৮ বছরের আইনি লড়াই শেষে নিজের জমি ফিরে পেলেন কাঁকসার বাসিন্দা

এনবিটিভি ডেস্ক:১৮ বছরের আইনি লড়াই শেষে অবশেষে নিজের জমি আদালতের মাধ্যমে ফেরত পেলেন কাঁকসার রেলপার এর বাসিন্দা। সোমবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতের নির্দেশে কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স নামানো হয় রেল পারে।

জমির মালিক বলরাম চক্রবর্তী জানিয়েছেন, ১২ কাঠার ওই জমি গত ১৮ বছর আগে এলাকার বাসিন্দারা দেবত্ত সম্পত্তি বলে দখল করে নেয়। সেখানে তিনটি মন্দির নির্মাণ করা হয়। জমি ফেরত পেতে বলরাম বাবু আইনের দ্বারস্থ হন।

তিনি জানিয়েছেন, জমিটি তাঁর স্ত্রীর নামে রয়েছে। আদালতের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে তিনি মামলা রুজু করেন। সেই মামলা লড়তে গিয়ে তাঁর লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে তার ব্যবসায়ও। তবে আইনের উপর তার পূর্ণ আস্থা এবং ভরসা ছিল। যার ফলে ১৮ বছর পর তিনি নিজের জমি আইনের মাধ্যমে পুনরুদ্ধার করতে পারলেন।

সোমবার দুপুরে বুলডোজার চালিয়ে ওই জমির ওপর যে সমস্ত মন্দির ছিল সেগুলি ভাঙা হয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে কানলা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন ছিল।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories