Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মালদায় ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি, অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে

এনবিটিভি, কালিয়াচক:  বুধবার মালদার কালীয়াচক এলাকার এক ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি। ডাকাতির অভিযোগ উঠলো খোদ পুলিশের বিরুদ্ধে।

জানা গিয়েছে, গতকাল গভীর রাতে মালদার কালিয়াচক থানার একদল পুলিশ বাহিনী ৫২ বিঘা লেবার কমিশন এলাকার বাসিন্দা এসরাউল শেখ এর রাড়িতে চড়াও হয়ে লুটপাট চালায়।

এসরাউল এর অভিযোগ প্রায় ৩৪ ভরী সোনা সহ ২৫ লক্ষ টাকা  লুঠ করে কালিয়াচক থানার পুলিশ। টাকা গহনা লুঠ করার পাশাপাশি বাড়ির মহিলাদের গালিগালাজ সহ মারধর করে। এসরাউলের আরও অভিযোগ থানায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কেনো এমনটা করা হল তাদের সাথে। ঘটনার পর আতঙ্কে রয়েছে এসরাউল এর পরিবারের লোকজন। পুলিশের এমন কাণ্ডে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা । পুরো ঘটনা নিয়ে অস্বস্তিতে  মালদা পুলিশের প্রশাসনিক কর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার আনিস সরকার জানান, “এই ঘটনার প্রাথমিক তদন্তে এক এএসআই সহ তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তবে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories