Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইসলামপুরে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী প্রচারের সূচনা হল

এনবিটিভি ডেস্কঃ ইসলামপুর থানা ও মুর্শিদাবাদ পুলিশের উদ্যোগে ১ -৭ ডিসেম্বর পর্যন্ত সেফ ড্রাইভ, সেভ লাইফ দিবস উপলক্ষে সচেতনতার প্রচার শুরু হল। বুধবার মুর্শিদাবাদের ইসলামপুর থানা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রাস্তার মানুষকে সচেতন করার সপ্তাহর সূচনা হয়। ইসলামপুর গার্লস হাইস্কুল ও মডেল স্কুলের পড়ুয়ারা এই পথ মিছিলে অংশগ্রহণ করে।

বর্তমানে অসচেতনতার জন্য দিনের পর দিন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। এই সচেতনমূলক বার্তার মাধ্যমে মানুষ কিছুটা হলেও রাস্তায় সতর্ক, সাবধান হয়ে চলবেন বলে মনে করছেন এই কর্মসূচির উদ্যোক্তারা। আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইসলামপুর থানার বিস্তীর্ণ এলাকায় ছাত্রছাত্রীদের নিয়ে এই সচেতনমূলক কর্মসূচি করা হবে বলে জানানো হয়েছে।

করোনার জন্য বহুদিন বন্ধ ছিল স্কুল। ফলে পড়াশুনোর ব্যপক ক্ষতি হয়েছে ছাত্রছাত্রীদের। দীর্ঘদিন পর স্কুল খুললেও স্কুলমুখী হচ্ছেনা পড়ুয়ারা। ফলে পিছিয়ে পড়ছে তারা। এই কর্মসূচির মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের স্কুলে আসার অনুরোধ করা হচ্ছে। সেক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হলে থানায় জানানোর কথাও বলা হয়েছে।

এদিন পথ মিছিলে পড়ুয়াদের পাশাপাশি অংশগ্রহণ করেন ইসলামপুর থানার ওসি, বিশিষ্ট সমাজকর্মী ধীমান দাস, পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা।

 

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories