Friday, March 6, 2026
32.6 C
Kolkata

আদিবাসী বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে

বিয়েবাড়ি থেকে ফেরার পথে পাশের বাড়ির যুবকের হাতে ধর্ষিত হলেন এক বিধবা আদিবাসী মহিলা। ঘটনাটি ঘটেছে বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকের সাঁকো গ্রামে, এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। শুক্রবার রাতেই ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গলসি থানার পুলিশ।
জানা গিয়েছে, উত্তম বাউরি নামের ওই যুবকের দীর্ঘদিন ধরেই নজর ছিল বিধবা আদিবাসী মহিলার উপর।

জানা গিয়েছে, বিধবা প্রতিবেশীকে কয়েকবার কুপ্রস্তাব দেন উত্তম। কিন্তু তাঁর প্রস্তাবে সাড়া না দেওয়ায় এই কাণ্ড ঘটিয়েছেন উত্তম।
সেদিন রাতেই বাড়ি গিয়ে নিজের মেয়েকে সমস্ত ঘটনা জানান ধর্ষিতা মহিলা। তারপরেই বর্ধমান থানায় উত্তম বাউড়ির বিরুদ্ধে মামলা করেন ওই মহিলার মেয়ে। যার ফলে প্রথমে উত্তমকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা গিয়েছে। ধর্ষিতার শারীরিক পরীক্ষা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও উত্তম জানিয়েছেন, মা ও মেয়ে মিলে চক্রান্ত করে ফাঁসিয়েছেন তাঁকে, মিথ্যে ঘটনা। এই বিষয়ে বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানিয়েছেন, নির্যাতিতার মেয়ের অভিযোগের ভিত্তিতে উত্তম বাউরিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories