Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

পর্দায় ফিরলেন ইরফান, মুক্তি পেল ‘দুবাই রিটার্ন’

এনবিটিভি ডেস্ক: নতুন করে ইরফান খানকে দেখা যাবে পর্দায়। তবে প্রেক্ষাগৃহ বা ওটিটিতে নয়। প্রয়াত অভিনেতার পুরনো ছবি ‘দুবাই রিটার্ন’ মুক্তি পেয়েছে ইউটিউবে। গত শুক্রবার ইরফান-পুত্র বাবিল খান ইনস্টাগ্রামের মাধ্যমে এই খবর ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। ছবির পোস্টার দিয়ে লিখেছিলেন, ‘আগামীকাল মুক্তি পাচ্ছে ইউটিউবে।’

ছবির বাহারি পোস্টারে ইরফানের মাথায় টুপি, চোখে হলুদ চশমা। ‘দুবাই রিটার্ন’-এ ইরফানকে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে। তাঁর চরিত্রের নাম আফতাব আংরেজ। ২০০৫ সালে আদিত্য ভট্টাচার্যের পরিচালনায় তৈরি হয়েছিল এই ছবি। প্রয়াত অভিনেতার সঙ্গে অভিনয় করেছিলেন বিজয় মৌর্য, রেজাক খান এবং দিব্যা দত্ত। কিন্তু কোনও কারণে সেই সময় ছবিটি প্রেক্ষাগৃহের মুখ দেখেনি। কিন্তু আরও একবার ইরফানকে চোখের সামনে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সিনেমা প্রেমীরা।

২০২০ সালে ২৯ এপ্রিল মৃত্যু হয় ইরফানের। মস্তিষ্কের এক বিশেষ ধরনের ক্যানসারে ভুগছিলেন অভিনেতা। দীর্ঘ চিকিৎসার পরেও হয়নি শেষ রক্ষা। তাঁর প্রয়াণে স্তম্ভিত হয়েছিল গোটা বলিউড থেকে শুরু করে আপামর অনুরাগী মহল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories