Sunday, September 6, 2026
28 C
Kolkata

ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু এক যুবকের, গ্রেফতার প্রেমিকা  

এনবিটিভি ডেস্কঃ  শুক্রবার প্রেমিকার হুমকির মুখে উত্তর ২৪ পরগনার জেলার সালকিয়ার বজল পাড়ায় পাঁচতলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে এক যুবকের মৃত্যু বলে অভিযোগ। শনিবার গ্রেফতার হওয়া ওই মহিলাকে রবিবার আদালতে হাজির করে একদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে সূত্রে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবক আকাশ দাস (২৮) কে ব্ল্যাকমেল করত দৌলত দেবী গুপ্তা (৩৪) নামের মহিলা। যুবকটি মানসিক চাপের মধ্যে পড়েছিল বলে আত্মহত্যা করেছিল বলে অভিযোগ। একতলা বাড়ির ছাদ থেকে লাফ দেওয়ার পরে যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ।

 আকাশ ও মহিলা দুজনই এলাকায় রান্নার কাজ করত। যদিও আকাশ উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা। গত সপ্তাহে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা হয়ে উঠেছিল বলে জানা যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার আগে রাতে দুজনের মধ্যে ফোনে দীর্ঘ সময় ধরে কথা হয়। শুক্রবার দাস যে পাঁচতলা বিল্ডিংয়ে কাজ করত সেখানে দৌলতের সঙ্গে দেখা করতে এসে তারা ছাদে উঠেছিল। সোনার গয়না কেনার জন্য দৌলত নামের মহিলাটি আকাশের কাছে টাকা দাবি করেছিল বলে অভিযোগ। আকাশ অনিচ্ছুক হওয়ায়, মহিলাটি   তার পরিবারের কাছে তাদের সম্পর্ক প্রকাশ করার হুমকি দেয় এবং তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। যুবক ফেঁসে যায়। ফলে আকাশ আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories