Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

অনলাইনে কাপড়ের ব্যবসার জন্য টাকা দিয়ে প্রতারিত হলেন এক যুবক

এনবিটিভি,নদীয়া: অনলাইনে রেডিমেট কাপড়ের ব্যবসা করতে গিয়ে প্রতারণার শিকার এক যুবক। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানা এলাকার বড় জিয়াকুর এলাকায়। ওই এলাকার যুবক বাপি বিশ্বাসের অভিযোগ চলতি মাসের ৬ তারিখে রাজস্থানের বালুত্রার একতা টেক্সটাইল কোম্পানিতে কর্মরত রাজ নামে এক ব্যক্তিকে অনলাইনের মাধ্যমে ৮১ হাজার ৮৪০ টাকা দিয়ে রেডিমেট কাপড় অর্ডার করে বাপি বিশ্বাস। কিন্তু ২১ তারিখ হয়ে গেলও এখনও তার অর্ডার করা রেডিমেড কাপড় এসে পৌঁছায়নি তার কাছে।

অভিযোগকারী বাপি বিশ্বাসের দাবি, “তার সাথে প্রতারণা করা হয়েছে। কারণ অর্ডার করার পরে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করা যাচ্ছে না। অনলাইনে টোটাল সিস্টেম এবং যোগাযোগের সব ব্যবস্থা বিচ্ছিন্ন করে রেখেছে ওই ব্যক্তি। পাশাপাশি ফোনের সুইচ পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় অভিযোগকারী বাপি বিশ্বাস, এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও এর আগেও অনলাইনে ব্যবসা করতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হয়েছে এবার বাপি বিশ্বাসের সাথে প্রতারণার ঘটনায় খুবই মানসিকভাবে ভেঙে পড়েছে যুবক বাপি বিশ্বাস। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories