Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

ছত্তিসগড়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু মালদার তরুণ শ্রমিকের, শোকের ছায়া পরিবারে

হরিশ্চন্দ্রপুর: গ্ৰামের মেলা আর দেখা হলো না তরুণের। ভিন রাজ্য মুম্বই থেকে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম ছোটন আলি (১৮)। বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে। যুবকের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ ছত্তিশগড় রাজ্যের বিলাশপুর রেল ষ্টেশন সংলগ্ন এলাকায়। কফিনবন্দি নিথর দেহ ফেরার অপেক্ষায় রয়েছে তার পরিবার ও আত্মীয়-স্বজনেরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত মাস আগে ভিন রাজ্য মুম্বইয়ে প্যান্ডেলের পাইপ তৈরির কারখানায় কাজ করতে যায় সে। আগামী মাসে রয়েছে গ্রামে মেলা। মেলা দেখার জন্য বাড়ি ফিরছিল‌ সে। বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ ছত্তিশগড় রাজ্যের বিলাশপুর রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যায় বলে জানতে পারেন পরিবারের লোকেরা। রেল পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় রায়পুর ডি কে এস হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানতে পারেন।

রেল পুলিশ মৃত দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে ওই যুবক অসতর্কতার জন্য ট্রেন থেকে পড়ে যান,নাকি অন্য কোনো কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories