Monday, July 27, 2026
26.6 C
Kolkata

আব্বাস সিদ্দিকীর উপর আক্রমণ ধিক্কারজনক অপরাধ: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি হাসিবুল ইসলাম আব্বাস সিদ্দিকির উপর আক্রমণকে তীব্র ভাষায় ধিক্কার জানান। তিনি বলেন যে, “একজন অসুস্থ ব্যাক্তিকে দেখতে গিয়েছেন আব্বাস সিদ্দিকী। সেটা তার মানবিক কাজ। এখান থেকে সকলের সামাজিক শিক্ষা গ্ৰহণ করা উচিৎ। কিন্তু তার উপর আক্রমণ করা হল, যেটা একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং সেটা হল সামাজিক মূল্যবোধ ও মানবতার উপর আক্রমণ”।

পূর্বের নির্বাচনী ইতিহাস সাধারণ মানুষের রক্তে রঞ্জিত আছে। সেই সংস্কৃতির সমাপ্তি কাম্য। সকল রাজনৈতিক দল ও ভোটারের দায়িত্ব হল গণতান্ত্রিক দেশে রক্তে মাখা নির্বাচনের সংস্কৃতিকে বন্ধ করার জন্য এগিয়ে আসা। কিন্তু ২০২১ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রক্তের গন্ধে পশ্চিমবঙ্গের পরিবেশ কলুষিত হচ্ছে। তার একটি ইঙ্গিত হল আব্বাস সিদ্দিকীর উপর আক্রমণ।

হাসিবুল ইসলাম রাজ্য সরকারের নিকট দাবি করেন যে, “যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের দল বা মত না দেখে দেশের আইনের আওতায় আনতে হবে, যাতে আসন্ন নির্বাচনের পূর্বে ও পরে কেউ কোন ধরনের অশান্তি সৃষ্টি করতে না পারে”।

তিনি সাধারণ মানুষের নিকট বিশেষ আবেদন করেন যে, তারা যেন কোন রাজনৈতিক নেতা বা দলের দ্বারা প্রভাবিত হয়ে অন্য কোন ব্যক্তি, দল বা মতের মানুষের উপর আক্রমণ না করে, কারণ মানুষের জীবনে মানুষের প্রয়োজন বেশী। ‘মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ নয়’। তাই এই ধরনের ঘটনা চরমভাবে নিন্দনীয় এবং সরকার ও সাধারণ মানুষের উচিত এই অন্যায় থেকে রাজ্য ও রাজ্যবাসীকে রক্ষা করা।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories