Monday, August 10, 2026
33.4 C
Kolkata

মামলা রয়েছে, তবু বিদেশ যাত্রায় বাধা নয়! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার অনুমতি সুপ্রিম কোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কোনও বাধা তৈরি করা যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। আদালতের এই নির্দেশের পর বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার ক্ষেত্রে আপাতত আর কোনও আইনি জটিলতা রইল না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই কারণেই তাঁর বিদেশযাত্রা নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য। তদন্তে এর প্রভাব পড়তে পারে বলে আদালতে যুক্তি দেন রাজ্যের আইনজীবী। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা চললেই তাঁকে চিকিৎসার প্রয়োজনে বিদেশে যাওয়া থেকে আটকানো যায় না। নিজের পছন্দ অনুযায়ী চিকিৎসা নেওয়ার অধিকার একজন নাগরিকের রয়েছে বলেও আদালত মন্তব্য করেছে।

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। আদালতের নির্দেশ ছিল, বিদেশে চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না, তা আগে এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড গড়ে প্রয়োজনীয় পরীক্ষা করার কথাও বলা হয়েছিল।

তবে অভিষেকের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে আগ্রহী নন। এরপরই হাই কোর্টের একক বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়। সেই নির্দেশের পর ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক।

এর আগে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চ মামলাটি হাই কোর্টে ফেরত পাঠিয়েছিল। সাত দিনের মধ্যে বিষয়টির নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে হাই কোর্টে শুনানি হলেও সেখানে বিদেশ যাওয়ার অনুমতি পাননি অভিষেক। পরে ফের সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি।

সোমবারের শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, শুধুমাত্র কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে বলে তাঁর চিকিৎসার অধিকার সীমিত করা যায় না। এই পর্যবেক্ষণের পরই তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি পান অভিষেক।

এদিকে, সুপ্রিম কোর্টের এই নির্দেশকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের একাংশের বক্তব্য, অভিষেকের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে চিকিৎসা করতে যেতে দেওয়ার অনুমতিতে প্রমাণিত রাজ্যের শাসকদল অর্থাৎ বিজেপি তাকে গ্রেফতার করতে চায়না এখন। অভিষেকের বিদেশযাত্রা ঘিরে আইনি লড়াই আপাতত তাঁর পক্ষেই গিয়েছে বলে জানা গিয়েছে।

Hot this week

যোগী রাজ্যে কানওয়ার যাত্রীদের হামলায় মৃত্যু এক মুসলিম গাড়ি চালক আজিমের!

উত্তরপ্রদেশের হাপুরে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এক মুসলিম ট্রাক...

‘মেয়েরা ধর্ষণ উপভোগ করে!’ ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কেরলে গ্রেফতার RSS নেতা মোহানদাস

দিল্লিতে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা ছাত্র আন্দোলন নিয়ে...

‘বন্দেমাতরম’ নিয়ে কেরলে আপত্তি, সম্পূর্ণ গান গাওয়া হবে না; কংগ্রেস সাংসদের মন্তব্যে বিতর্ক

সম্পূর্ণ বন্দেমাতরম গাওয়া হবে না কেরলে, বললেন কংগ্রেস সাংসদ...

‘জল জীবন’-এ ৪৭৯ কোটির কর, বোঝা বাড়ছে বঙ্গবাসীর কাঁধে

২০১৯ সালের ১৫ আগস্ট ‘জল জীবন মিশন’ শুরু করেছিল...

কুইজে সাভারকরকে ‘স্বাধীনতা সংগ্রামী’! বিতর্কের জেরে সাসপেন্ড কেরলের শিক্ষক

কেরলের একটি স্কুলে আয়োজিত স্বাধীনতা দিবসের ক্যুইজে বিনায়ক দামোদর...

Topics

যোগী রাজ্যে কানওয়ার যাত্রীদের হামলায় মৃত্যু এক মুসলিম গাড়ি চালক আজিমের!

উত্তরপ্রদেশের হাপুরে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এক মুসলিম ট্রাক...

‘মেয়েরা ধর্ষণ উপভোগ করে!’ ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কেরলে গ্রেফতার RSS নেতা মোহানদাস

দিল্লিতে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা ছাত্র আন্দোলন নিয়ে...

‘জল জীবন’-এ ৪৭৯ কোটির কর, বোঝা বাড়ছে বঙ্গবাসীর কাঁধে

২০১৯ সালের ১৫ আগস্ট ‘জল জীবন মিশন’ শুরু করেছিল...

কুইজে সাভারকরকে ‘স্বাধীনতা সংগ্রামী’! বিতর্কের জেরে সাসপেন্ড কেরলের শিক্ষক

কেরলের একটি স্কুলে আয়োজিত স্বাধীনতা দিবসের ক্যুইজে বিনায়ক দামোদর...

‘তামিল মানেই শক্তি’ – কেন্দ্রের ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশিকাকে রীতিমতো চ্যালেঞ্জ বিজয়ের!

সরকারি অনুষ্ঠানের শুরুতেই রাজ্যের গান ‘তামিল থাই ভাজথু’ গাওয়াকে...

হামাসকে নিরস্ত্র না করে গাজা থেকে সেনা প্রত্যাহার নয়! ট্রাম্পের দাবি না মেনে হুঁশিয়ারি নেতানিয়াহুর

গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা প্রত্যাখ্যানের...

Related Articles

Popular Categories