Tuesday, March 17, 2026
34.4 C
Kolkata

মুখতার আনসারির পক্ষে পোস্ট করায় উত্তরপ্রদেশে দুই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

গত সপ্তাহে মারা যাওয়া রাজনীতিবিদ মুখতার আনসারির পক্ষে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার অভিযোগে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

গত সপ্তাহে  রানি দূর্গাবতী মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন মুখতার আনসারি।  গাজীপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে দাফন করা হয়।

আনসারির দাফনের একদিন পরে লখনউয়ের একটি থানায় পুলিশ কনস্টেবল ফাইয়াজ খান তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আনসারির পক্ষে মন্তব্য করেন। তিনি আনসারির মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন।  তার স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্য একটি পোস্টে কনস্টেবল আফতাব আলম আনসারির পক্ষে পোস্ট করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অনিল কুমার সিং।

তিনি বলেছেন, ওই কনস্টেবল উত্তরপ্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া নীতি এবং রাজ্য সরকারের আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।

তাদের বহিষ্কার করার জন্যে নির্বাচন কমিশনের অনুমতি চাওয়া হয়েছে।

উল্লেখ্য, আনসারির পরিবারের অভিযোগ  “ধীরগতির বিষপ্রয়োগের” মাধ্যমে আনসারিকে হত্যা করা হয়েছে।

Hot this week

হিমন্ত বিশ্ব শর্মার উচ্ছেদ অভিযানে ভিটেমাটি হারালেন অসমের শতাধিক মুসলিম পরিবার!

বিজেপি শাসিত অসমের কামরূপ জেলার আজারা এলাকায় শনিবার বড়সড়...

অনুদান কমার আশঙ্কায় চাপের মুখে পড়েছে রাজ্যের গবেষণা সংস্থাগুলি

রাজ্যের একাধিক সরকারি সহায়তাপ্রাপ্ত গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে আর্থিক...

বঙ্গে ১৯২টি আসনে মোট ২৯ জন মুসলিম প্রার্থীকে বিধানসভা নির্বাচনে দাঁড় করালো সিপিএম

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহল ক্রমেই...

নির্বাচনের দিন ঘোষণার পরই বাড়ল অনিশ্চয়তা—ভোটাধিকার হারানোর আশঙ্কায় হতাশ মতুয়া ভোটাররা

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই নতুন করে...

Topics

রমজানের মাসে বিএসএফের গুলিতে গুরুতর জখম অসমের দুই ভাই!

অসমের দক্ষিণ সালমারা–মানকাচর জেলায় এক চাঞ্চল্যকর ঘটনার পর দুই...

Related Articles

Popular Categories