Friday, March 6, 2026
24.4 C
Kolkata

বিজেপিতে ফের তারকার ধ্বস! অভিমানী পোস্ট লিখে পদ্মশিবির ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত

এনবিটিভি ডেস্কঃ  বাংলায় বিধানসভা ভোটের পূর্বে বিজেপিতে যোগদানের হিড়িক দেখতে পাওয়া গিয়েছিল। সেখানে তৃণমূলের বড় বড় নেতা থেকে শুরু করে বড় তারাকাও। তৃনমূলের পরাজয়ের রব ওঠে। অন্যদিকে ঠিক ভোটের ফলাফল ঘোষণার পরেই বিজেপি লেজে গোপরে হয়ে যায়। ফলে, আবার তৃনমূলে যোগদানের হিড়িক শুরু হয়। প্রথমে দলের বড় নেতাদের বেশ কৌশলে তৃনমূলের ঘরে তুলে নেওয়া হয়। পরে তারকাদের দলত্যাগের তালিকা দেখা মেলে।

সম্প্রতি শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী থেকে শুরু করে বাবুল সুপ্রিয় গেরুয়া শিবির ত্যাগ করেছেন একাধিক তারকা। এবার এই তালিকাতেই যুক্ত হল আরেক তারকার নাম। সোমবার ট্যুইট করে অভিনেতা বনি সেনগুপ্ত নিজেই জানালেই বিজেপি ছাড়ার খবর।

বিজেপি ছাড়বেন বনি, এমন জল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার অভিনেতা নিজেই জল ঢাললেন এই জল্পনায়। দলত্যাগের সময় বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে সোমবার একটি ট্যুইটে তিনি লেখেন, “আজকের পর থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। কথা রাখতে এবং প্রত্যাশা পূরণে ব্যর্থ বিজেপি। পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রির যে উন্নতির কথা তারা বলেছিল তার কিছুই করা হয়নি।”  

অভিনেতা বনির আজকের  টুইট পোস্টের ঘিরে আবারও শুরু হয় জল্পনা! তবে কি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন অভিনেতা উঠতে থাকে এই প্রশ্নও। তবে আপাতত কোনো দলেই যাবেন না তিনি, এমনটাই সাফ জানালেন বনি সেনগুপ্ত।  রাজনৈতিক জীবনে ইতি টেনে এবার শুধুই অভিনয়টাই করবেন তিনি, এমনটাই জানালেন অভিনেতা বনি।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories