Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

শান্তিনিকেতনে ধর্ষন, আদিবাসী বিধবা মহিলাকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার যুবক

নিউজ ডেস্ক : এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল শান্তিনিকেতন সংলগ্ন কমলাকান্তপুর গ্রামে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ। স্থানীয়দের সূত্রে জানা যাচ্ছে, সোমবার বিকেলে শান্তিনিকেতন থানার অন্তর্গত কমলাকান্তপুর গ্রামের একটি নির্মীয়মান বাড়িতে মধ্য তিরিশের এক আদিবাসী বিধবা মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলেই অভিযোগ ওঠে। এই নির্যাতিতা গ্রামেরই এক ভেস্ট জায়গায় নিজের মেয়েকে নিয়ে স্থায়ীভাবে থাকেন।

মঙ্গলবার সকালে এই মহিলা প্রথমেই পুরো ঘটনাটি তার আত্মীয়দের জানান। আত্মীয়রা নির্যাতিতাকে নিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ জানানোর পর, শান্তিনিকেতন থানা থেকে বিষয়টি শান্তিনিকেতন মহিলা থানাতে পাঠানো হয়। সেখানেই মঙ্গলবার সন্ধেয় মহিলার অভিযোগ নথিভুক্ত করা হয়। অভিযুক্ত যুবক পটল হেমব্রম শান্তিনিকেতন থানার মোলডাঙ্গা গ্রামের বাসিন্দা। নির্যাতিতা এই মহিলার সঙ্গে নির্মীয়মান বাড়িতেই একসঙ্গে কাজ করছিলেন। অভিযোগ নথিভুক্ত হওয়ার পরেই অভিযুক্ত যুবককে তার গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নির্যাতিতা ও অভিযুক্তর শারীরিক পরীক্ষা করা হয়েছে ইতিমধ্যেই। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মহিলার জবানবন্দিও নথিভুক্ত করা হয়েছে। আজ অভিযুক্তকে বোলপুর আদালতে তোলা হবে বলেও জানানো হয়েছে থানা থেকে।

সূত্র : আজকাল

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories