Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

করোনায় মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতেই হবে, ধোপে টিকলো না মোদি সরকারের যুক্তি

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের আঘাতে আত্মীয় স্বজন হারিয়ে সহায় সম্বল হীন অবস্থায় দিন কাটাচ্ছেন দেশের অসংখ্য মানুষ। তাই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে ক্ষতিপূরণের দাবি উঠছে প্রথম থেকেই। বিরোধী শিবির বরাবর এই দাবি তুললেও আমল দেয়নি মোদি সরকার। সুপ্রিম কোর্টে মর্মে মামলা করা হলেও দেশের অর্থনীতির দৈন্য দশা দেখিয়ে তা দিতে অস্বীকার করে কর্পোরেট প্রেমী মোদি সরকার। তবে এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে ক্ষতিপূরণ দিতে হবেই, বলে জানানো হয়েছে। কেন্দ্রকে আগামী ৬ সপ্তাহের মধ্যেই এই মর্মে নির্দেশিকা তৈরির নির্দেশ শীর্ষ আদালতের।

 

 

 

অতিমারীর দাপটে বিধ্বস্ত গোটা দেশ। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। অক্সিজেনের অভাবে ভুগতে হয়েছে বহু রোগীকে। ভাইরাসটি ভোলবদলে আরও প্রাণঘাতী হয়ে ওঠায় প্রথম ঢেউয়ের তুলনায় এবার মৃত্যুর হারও খানিকটা বেড়েছে। এরই মধ্যে আবার শীঘ্রই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এহেন পরিস্থিতিতে এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের তিন সদস্যের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে। এই মর্মে কেন্দ্রীয় সরকারকে গাইডলাইন তৈরি করার আদেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী ছয় সপ্তাহের মধ্যেই ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত করতে বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি ভূষণের বেঞ্চ জানিয়েছে, যেহেতু আর্থিক মদতের পরিমাণ নির্ধারিত করার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাজ তাই ক্ষতিপূরণের অঙ্ক আদালত নির্ধারণ করবে না।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories