
ভারতবর্ষের স্বনামধন্য গায়ক আদনান সামি পাকিস্তানের জন্মগ্রহণ করলেও, ২০১৬ সালে তিনি পাকিস্তানের নাগরিকত্ব ত্যাগ করে সম্পূর্ণরূপে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। ২০২৪ সালে তার মায়ের মৃত্যুর পর মাকে শেষ দেখা দেখার জন্য তিনি আপ্রাণ পাকিস্তানের যাওয়ার চেষ্টা করেন। আদনান সামি এক সাক্ষাৎকারে জানান, ওই বিপদকালীন পরিস্থিতিতে ভারত সরকার কে সকল প্রকাশ সাহায্য করেছিলাম। ভারতের তরফ থেকে সকল প্রকার সহায়তা পেলেও, পাকিস্তান সরকার গায়ক কে ভিসা দিতে অস্বীকার করে। ফলের মায়ের শেষ কৃত্বের সময় গায়ক আদনান সামিকে ভিডিও কলিং এ মাকে শেষ বিদায় জানাতে হয়।


