Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে ঘৃণা ছড়াচ্ছেন বিজেপি মন্ত্রী রঘুরাজ সিং, গ্রেপ্তারের দাবি কংগ্রেসের

উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী রঘুরাজ সিংয়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার তিনি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুসলিম সম্প্রদায়কে নিয়ে কড়া ও উসকানিমূলক মন্তব্য করেন। রঘুরাজ সিং দাবি করেন, দেশের কিছু মসজিদ ও মাদ্রাসা জঙ্গিবাদ ছড়ানোর কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। তাঁর কথায়, এসব প্রতিষ্ঠান দেশে থাকার প্রয়োজন নেই এবং সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। তিনি আরও বলেন, দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণ ও আল-ফালাহ বিশ্ববিদ্যালয় নিয়ে তদন্ত করা দরকার। পাশাপাশি তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কেও ‘সন্ত্রাসবাদীদের আস্তানা’ বলে উল্লেখ করেন এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে সেখানে তদন্তের দাবি জানান। তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে। মন্ত্রী ফারুক আবদুল্লাহকে নিয়েও কঠোর মন্তব্য করেন। তিনি অভিযোগ তোলেন যে, জম্মু ও কাশ্মীরের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী সন্ত্রাসবাদকে সমর্থন করেন। শুধু তাই নয় কঠোর শাস্তির দাবি পর্যন্ত তোলেন তিনি। একই সঙ্গে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকেও আক্রমণ করেন রঘুরাজ সিং।

এই পুরো ঘটনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এমন মন্তব্য সমাজে বিভাজন বাড়াচ্ছে এবং প্রশাসনের দায়িত্বশীল পদে থাকা কারও এমন বক্তব্য দেওয়া উচিত নয়। কংগ্রেস উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী রঘুরাজ সিংয়ের এমন অশালীন মন্তব্যের জন্য অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories