Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

আবার ক্ষমতায় ফিরছে তৃণমূল, ইঙ্গিত এবিপি আনন্দ ও সি ভোটার সমীক্ষায়

নিউজ ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে এই মাসেই জারি করা হতে পারে নির্বাচনী বিজ্ঞপ্তি। ভোট পর্ব সমাধান হতে পারে এপ্রিলের মধ্যেই। তারি মাঝে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল। কিন্তু রাজ্যবাসী কোন দলের প্রতি বেশী আস্থা দেখাতে চলেছেন সে ব্যাপারে জনমত সমীক্ষা করল এবিপি আনন্দ এবং সি ভোটার। সমীক্ষায় উঠে এসেছে রাজার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরতে চলেছে। অন্যদিকে গেরুয়া শিবির দুই অঙ্কের সীমা অতিক্রম করতে পারে কোনো রকমে।

সমীক্ষায় বলা হয়েছে তৃণমূল কংগ্রেসে আসন্ন বিধানসভা নির্বাচনে ১৫৪-১৬২ টি আসন লাভ করতে পারে। বিজেপি ৯৮-১০৬ টি আসন এবং এবং কংগ্রেস জোট ২৬-৩৪ টা আসন লাভ করতে পারে। অন্যান্যরা ২-৬ টি আসন পেতে পারে। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১১ টি আসন লাভ করে যেখানে বিজেপি লাভ করেছিল মাত্র ৩ টি আসন।

ভোট প্রাপ্তির দিক থেকেও বেশ এগিয়ে তৃণমূল কংগ্রেস। তারা পেতে চলেছে ৪৩ শতাংশ ভোট যেখানে বিজেপি পেতে চলেছে প্রায় ৩৮ শতাংশ, অন্যদিকে বাম এবং কংগ্রেসের জোট এর ভোট কমে দাঁড়াবে মাত্র ১২ শতাংশে, অন্যান্যরা পাবে ৭ শতাংশ। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৫ শতাংশ ভোট, বাম এবং কংগ্রেসের জোট পেয়েছিল ৪০ শতাংশ ভোট এবং বিজেপি মাত্র ১০ শতাংশ।

বিষয়ভিত্তিক সমীক্ষায় দেখা গিয়েছে রাজ্যের অধিকাংশ মানুষ বিশ্বাস করেন মমতা সরকারের তৈরি দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পে লাভ হবে শাসক দলের। আবার দুর্নীতিগ্রস্ত নারোদা এবং সারদা কাণ্ডে অভিযুক্ত নেতাদের নিজেদের দলে ভেড়ানোতে ক্ষতি হবে গেরুয়া শিবিরের।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories