Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

একুশ বিধানসভাকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়লো মিম

ওবায়দুল্লাহ লস্কর, মগরাহাট:একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই নির্বাচন যত এগিয়ে আসছে বিভিন্ন আঞ্চলিক দলগুলি ততই শক্তিশালী হচ্ছে। এদিন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ১ নং ব্লকের অন্তর্গত সংগ্রামপুর অটো স্ট্যান্ডের কাছে একটি জনসভার আয়োজন করে সর্বভারতীয় মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন পার্টি তথা মিম। মূলত সংখ্যাগরিষ্ঠরা যেভাবে বিভিন্ন ভাবে বঞ্চিত হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের এই জনসভার আয়োজন।  তাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষা সহ রাস্তা সারাই ও একাধিক দাবি নিয়ে এদিন তারা এই জনসভা করে। মূলত তাদের নিশানায় ছিল রাজ্যের শাসক দল।বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি এবং হাজারেরও বেশি মানুষের জমায়েতে এই জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন, সিটেল, আজিজুল, ইমরান শাস্ত্রী, নিজাম উদ্দিন কাসেমী সহ প্রমুখ।

এদিন একদিকে যেমন শাসক দলকে নিশানা করে জানানো হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভাই-বোনদের অধিকার হনন করা হচ্ছে ঠিক তেমনি বিরোধী রাজনৈতিক দল বিজেপির জননীতি বিরোধী একাধিক প্রসঙ্গ তুলে ধরেন তারা। এদিনের সভায় থেকে তারা জানায় পার্টির নির্দেশ মতোই তারা আগামী নির্বাচনে প্রার্থী দেবে। জনগণ বিচার করবে কে সঠিক কি ভুল। পাশাপাশি শুভেন্দু অধিকারী প্রসঙ্গ তুলে ধরে রাজ্যের শাসক দলকেও নিশানা করে। তবে আগামী 2021 এর নির্বাচনে এই বাংলায় মিম কতটা প্রভাব বিস্তার করতে পারে এবং নিজেদের জায়গা শক্ত করতে পারে তাই এখন দেখার পালা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories