এনবিটিভি, ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের এনডিএ সরকারে যোগ দেওয়ায় এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার শিবির পেলো ৭টি দপ্তরের দায়িত্ব – অর্থ, খাদ্য ও নাগরিক সরবরাহ, সমবায়, নারী ও শিশু উন্নয়ন, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসা ও শিক্ষা দপ্তর।
এই বিষয়ে অজিত পওয়ার জানিয়েছেন, এই নয়া বণ্টনের তালিকা সম্মতির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যপালের কাছে। সম্মতি মিললেই পরবর্তী পদক্ষেপের জন্য তা পাঠানো হবে রাজ্যের মুখ্য সচিবের কাছে।


