Wednesday, October 21, 2026
25 C
Kolkata

চোটের জন্য আইপিএলে নেই ওয়াশিংটন, পরিবর্তে আরসিবি শিবিরে বাংলার আকাশদীপ

এনবিটিভি ডেস্ক: আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। আঙুলে চোটের জন্য সেপ্টম্বরের ১৯ তারিখ থেকে শুরু হতে চলা আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে পাওয়া যাবে না এই তরুণ অলরাউন্ডারকে। তিনি আরসিবির হয়ে খেলেন। তাঁর বদলি হিসেবে আরসিবি শিবিরে জায়গা করে নিয়েছেন বাংলার মিডিয়াম পেসার আকাশ দীপ।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ শুরুর আগেই চোট পেয়েছিলেন ওয়াশংটন সুন্দর। প্রস্তুতি ম্যাচ খেলার সময় মহম্মদ সিরাজের একটি বল আচমকা তাঁর আঙুলে লাগে। এরপরই এক্স রে করা হয়। আর দেখা যায় যে আঙুলের হাড়ে চিড় ধরেছে। উল্লেখ্য, ২০১৮ মরসুম থেকে আরসিবিতে খেলে আসছেন ওয়াশিংটন।

রয্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর আঙুলে চোটের জন্য ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। বাংলার পেস বোলার ও ফ্র্যাঞ্চাইজির নেট বোলার আকাশ দীপকে সুন্দরের বিকল্প হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আরিসিবিতে।’

২৪ বছরের আকাশ দীপ বাংলার নির্ভরযোগ্য পেসার। ২০১৯ সালে টি-টোয়েন্টিতে প্রথমবার অভিষেক হয়েছিল ঘরোয়া ক্রিকেটে। এখনও পর্যন্ত ২১ উইকেট নিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে হায়দরাবাদের বিরুদ্ধে ৩৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। সেটাই কুড়ির ফর্ম্যাটে তাঁর সেরা পারফরম্যান্স।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories