Friday, March 6, 2026
22.2 C
Kolkata

আল-আমীন মিশনের পুনর্মিলন উৎসবে আলোচনার কেন্দ্রবিন্দু প্রাক্তন ছাত্র ডা. ইরফানের মানবিক দৃষ্টান্ত!

মেদিনীপুর আল-আমীন মিশনের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় আল-আমীন ক্যাম্পাসের পূর্ণমিলন উৎসব । সকাল থেকেই ক্যাম্পাসে উপস্থিত হন শতাধিক প্রাক্তনী, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদরা। আবৃত্তি, কুইজ ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ।
অনুষ্ঠানের সূচনা হয় দুই ছাত্রের কোরআন তেলাওয়াত ও বাংলা তর্জমার মাধ্যমে। এরপর স্বাগত বক্তব্য রাখেন আল-আমীন মিশনের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ এম নুরুল ইসলাম। তিনি জানান, মিশনের প্রাক্তন ছাত্রছাত্রীরা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের কৃতিত্বের পরিচয় দিচ্ছেন। একসময় যেসব প্রান্তিক পরিবারের মেয়েরা পড়াশোনা নিয়ে দ্বিধায় ছিলেন, আজ তারা আল-আমীনের হাত ধরে স্বপ্ন দেখতে শিখেছেন।

প্রধান অতিথি ও. মৌসুমী মণ্ডল মিশনের এই প্রয়াসের প্রশংসা করে বলেন, “নুরুল ইসলাম স্যার ও তার সহকর্মীরা যে নিষ্ঠার সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন, তা সত্যিই অনুকরণীয়।” তিনি জানান, আইআইটি সহ নানা গবেষণা প্রতিষ্ঠানে মিশনের শিক্ষার্থীরা ইতিমধ্যেই নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক ড. সুভাষচন্দ্র সামন্ত, যিনি ছাত্রছাত্রীদের শুধু নম্বর নয়, বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার পরামর্শ দেন। এছাড়া বক্তব্য রাখেন ড. কালিমুল্লাহ মোল্লা, ড. রিনা পারভিন ও সাংবাদিক মাহাবুব রহমান তরঙ্গ।
তবে এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আল-আমিন মিশনের প্রাক্তন ছাত্র ডা. মোল্লা ইরফান হোসেনের মানবিক উদ্যোগের প্রশংসা, যিনি সম্প্রতি উত্তরবঙ্গে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে ‘আল-আমীনের আদর্শ’কে আরও উজ্জ্বল করেছেন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories