Friday, March 6, 2026
28.9 C
Kolkata

লালকেল্লা বিস্ফোরণ সূত্র ধরে আল ফালাহ ইউনিভার্সিটিতে ইডির তল্লাশি! ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কর্তৃপক্ষ

ফারিদাবাদের ধৌজ এলাকায় অবস্থিত আল ফালাহ ইউনিভার্সিটিতে মঙ্গলবার ভোর থেকেই ইডি তল্লাশি চালায়। ইডির দাবি লালকেল্লা বিস্ফোরণ মামলার তদন্তের অংশ হিসেবেই এই অভিযান করা হয়েছে। ভোর প্রায় পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের দফতর, প্রশাসনিক ভবন এবং ট্রাস্টি সদস্যদের বাড়িতে নথিপত্র খতিয়ে দেখা শুরু করে তদন্তকারীরা। তবে আল ফালাহ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি নিয়মিত তদন্ত প্রক্রিয়া এবং তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই ভিত্তিহীন। তাদের দাবি, বহু বছর ধরে এই শিক্ষাপ্রতিষ্ঠান চিকিৎসা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করে আসছে। প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে অসংখ মেধাবী পড়ুয়ারা সমাজের নানান প্রান্তে ছড়িয়ে পরে। বিরোধী রাজনৈতিক দলগুলির স্পষ্ট অভিযোগ, উদ্দেশ্য প্রনোদিত ভাবে কালিমালিপ্ত করার জন্য ইডি-র এই অভিযান।

গত ১১ বছরে একের পর এক ঘটনায় কেন্দ্রের মুসলিম বিদ্বেষী মনোভাবের ইঙ্গিত মিলেছে। এখন প্রশ্ন উঠছে এবার কি তবে ভারতের আগামী প্রজন্মের শিক্ষিত মুসলিম পড়ুয়ারা নিপীড়ণের শিকার হবে?

বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ইতিমধ্যেই জানিয়েছে, তদন্তে সাহায্য করার জন্য প্রয়োজনীয় সব নথি আগেই তুলে দেওয়া হয়েছে এবং কোনও বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। তারা বিশ্বাস করে, আইনত তদন্ত শেষ হলে সত্য প্রকাশ পাবে এবং প্রতিষ্ঠানের সুনাম অটুট থাকবে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories