সম্প্রীতি প্রকাশ হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। সেই তালিকায় লক্ষ লক্ষ মানুষের নাম ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে। এসআইআর–এর অনিয়মের অভিযোগ তুলে ধর্না মঞ্চে বসলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসের অধ্যাপকেরা। বুধবার পার্ক সার্কাস ময়দানে কর্মসূচির আয়োজন করা হয়।
এই ধরনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাইফুল্লাহ, অংক বিভাগের অধ্যাপক ইমরুল কায়েস মেহেদী হাসানসহ অন্যান্য অধ্যাপকরা। বক্তারা অভিযোগ করেন, এসআইআর–এর কাজকর্মে স্বচ্ছতার অভাব রয়েছে এবং একাধিক ক্ষেত্রে নিয়ম ভঙ্গের ঘটনা সামনে এসেছে।
তারা আরও জানান, এসআইআর–এর সাম্প্রতিক পদক্ষেপে বহু নির্দোষ মানুষের নাম বিচারাধীন বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক ও শিক্ষিত পেশাজীবীর নামও রয়েছে বলে দাবি ওঠে।
ধর্না মঞ্চে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক বক্তব্য রাখতে গিয়ে বলেন, দীর্ঘদিন ধরেই তারা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। কিন্তু সমস্যার সঠিক সমাধান হয়নি। তাদের দাবি, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত হোক এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।


