Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

উত্তরপ্রদেশে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বাঙালি ছাত্রছাত্রীদের নবীনবরণ!

উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রবিবার অনুষ্ঠিত হলো বাঙালি নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান। ‘এ.এম.ইউ. বেঙ্গলি স্টুডেন্টস ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাস্টের বর্তমান সেক্রেটারি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গবেষক ইব্রাহিম সেখ। তিনি নবীনদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই অনুষ্ঠান কেবল নবীনবরণ নয়, বরং এটি ঐক্য ও পারস্পরিক পরিচয়ের প্রতীক।”

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর সালমা আহমেদ, প্রফেসর মহিবুল হক, প্রফেসর হিফজুর রহমান, ড. ইফতেখার আহমেদ, ড. মনিরুল ইসলাম, ড. রক্তিম আবির ও ড. আশরাফুল হকসহ অন্যান্য শিক্ষক ও অতিথিরা। প্রফেসর মহিবুল হক নবীনদের উদ্দেশে স্যার সৈয়দের চিন্তাধারার গুরুত্ব তুলে ধরেন। প্রফেসর সালমা আহমেদ নিজের ছাত্রজীবনের সংগ্রাম ও সফলতার গল্প শোনান, যা নবীনদের অনুপ্রাণিত করে।

অন্যদিকে ড. আমিনা খাতুনের কণ্ঠে কবিতা ও রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রাক্তন সেক্রেটারি ড. তহসিন মন্ডল বলেন, “এক সময় রোপণ করা বীজ আজ এক শক্তিশালী বৃক্ষে পরিণত হয়েছে।” অনুষ্ঠানের শেষ হয় সহ-সেক্রেটারি মীর বাশীর আহমদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। এই বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন বিভাগের প্রফেসর ভিবা শর্মা বলেন, “এই ধরনের উদ্যোগ নবীনদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আলিগড়ে বাঙালি শিক্ষার্থীদের ঐক্যকে আরও দৃঢ় করে।”

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories