Friday, March 6, 2026
22.2 C
Kolkata

উত্তরপ্রদেশের মন্দিরের দেওয়ালে “আই লাভ মুহাম্মদ”লিখে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে ধৃত ৪ উগ্র হিন্দুত্ববাদী যুবক!

উত্তরপ্রদেশের আলিগড়ে মন্দিরের দেওয়ালে “আই লাভ মুহাম্মদ” লেখা ঘিরে যে চাঞ্চল্য তৈরি হয়েছিল, তার রহস্য উন্মোচিত করেছে উত্তরপ্রদেশ পুলিশ। জানা গেছে, এই ঘটনার সঙ্গে কোনও মুসলিম ব্যক্তি নয়, বরং চারজন উগ্র হিন্দুত্ববাদী যুবক জড়িত। গ্রেফতার হওয়া চারজনের নাম জিশান্ত সিং, আকাশ সরস্বত, দিলীপ শর্মা এবং অভিষেক সরস্বত।

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে আলিগড়ের একাধিক মন্দিরের দেওয়ালে “আই লাভ মুহাম্মদ”লেখা পাওয়া যায়। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একদল মুসলিম যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কিন্তু তদন্তে উঠে আসে, গোটা ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল মুসলিমদের ফাঁসানোর উদ্দেশ্যে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, যা সামাজিক সম্প্রীতি নষ্ট করার এবং শান্তিভঙ্গের অভিযোগে দায়ী। এই ঘটনার পর সমাজবাদী পার্টির সাংসদ জিয়া উর রহমান বার্ক অভিযোগ করেছিলেন, এটি একটি সুচিন্তিত ষড়যন্ত্র, যার লক্ষ্য ছিল হিন্দু-মুসলিম বিভাজন তৈরি করা। তিনি বলেন, “যদি নিরপেক্ষ তদন্ত হয়, তবে স্পষ্ট হবে কোনও মুসলিম এই ঘটনায় জড়িত নয়।” আলিগড় পুলিশ এখন এই ঘটনার পেছনের মূল উদ্দেশ্য ও অন্যান্য কারা যুক্ত থাকতে পারে, তা খতিয়ে দেখছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories