Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মুম্বইকে হারিয়ে প্লে-অফে দিল্লি, শেষ চারের রাস্তা কঠিন করে ফেললেন রোহিতরা

এনবিটিভি ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের ব্যর্থতা ভুলে ফের জয়ের রাস্তায় ফিরল দিল্লি ক্যাপিটালস। শনিবার শারজায় ঋষভ পন্থের দল ৪ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্সকে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নিশ্চিত করে ফেলল প্লে-অফও। চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল তারা। শনিবারও দায়িত্ব নিয়ে দলকে জেতালেন শ্রেয়স। শারজার শ্লথ পিচে ঠান্ডা মাথায় ম্যাচ বের করে নিলেন মুম্বইয়ের ব্যাটসম্যান।

টসে হেরে ব্যাট করতে নেমে কখনওই সুবিধা করতে পারেনি মুম্বই। দ্বিতীয় ওভারেই ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা (৭)। কুইন্টন ডি’কক ধীরে ধীরে ইনিংস গড়া শুরু করলেও ১৯ রানে ফিরতে হয় তাঁকেও। সৌরভ তিওয়ারি (১৫), কিয়েরন পোলার্ড (৬) বা হার্দিক পাণ্ড্য (১৭) কেউই রান পাননি। শারজার পিচে শ্লথ গতি সমস্যায় ফেলেছে প্রত্যেককেই।

একা কুম্ভ হয়ে লড়ে গেলেন সূর্যকুমার যাদব। গত চারটি ম্যাচের কোনওটিতেই তিনি দু’অঙ্কের গন্ডি পেরোতে পারেননি। ফলে স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছিল তাঁকে নিয়ে। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন তিনি। তবে বিরাট কোহলী এবং নির্বাচকদের স্বস্তি দিয়ে এই ম্যাচে রানে ফিরলেন সূর্য। তবে বেশিদূর তিনি যেতে পারেননি। ৩৩ রানে ফিরতে হয়। নির্ধারিত ওভারে ১২৯/৮-এর বেশি তুলতে পারেনি মুম্বই। দিল্লির আবেশ খান এবং অক্ষর পটেল তিনটি করে উইকেট নেন।

জবাবে দিল্লিও শুরুটা ভাল করতে পারেনি। দুই ওপেনার পৃথ্বী শ (৬) এবং শিখর ধবন (৮) দলের ১৫ রানের মধ্যেই সাজঘরে ফেরেন। স্টিভ স্মিথ (৯) শুরুটা ভাল করেও ফিরে যান। ঋষভ পন্থ এবং শ্রেয়স আয়ার এসে দলের হাল ধরেন। কিন্তু পন্থও (২৬) বেশিক্ষণ টিকতে পারেননি। ৭৭ রানে ৫ উইকেট হারানোর পর এক সময় মনে হচ্ছিল ম্যাচ দিল্লির হাত থেকে বেরিয়ে যেতে চলেছে।

দিল্লির পরিত্রাতা হয়ে শেষ পর্যন্ত আবির্ভূত হন শ্রেয়সই (অপরাজিত ৩৩)। ভারতে হওয়া আইপিএল-এর প্রথম পর্বে তিনি চোটের কারণে খেলতে পারেননি। দ্বিতীয় পর্বে যেন সেই আক্ষেপই সুদে-আসলে পুষিয়ে দিচ্ছেন। আমিরশাহি-পর্বে প্রতি ম্যাচেই নিয়ম করে রান আসছে তাঁর ব্যাট থেকে। কলকাতার বিরুদ্ধে রান পাননি। কিন্তু মুম্বইয়ের সামনে ফের জ্বলে উঠলেন তিনি। শেষ দিকে নেমে ২১ বলে ২০ করে দলকে জেতাতে ভূমিকা নিলেন রবিচন্দ্রন অশ্বিনও।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories