Friday, March 6, 2026
28.9 C
Kolkata

এলাহাবাদ হাই কোর্টে ‘আই লাভ মুহাম্মদ’ মামলায় দুই মুসলিম যুবকের গ্রেপ্তার স্থগিত

উত্তরপ্রদেশের বেরেলির ‘আই লাভ মুহাম্মদ’ আন্দোলনের ঘটনায় বড় স্বস্তি পেলেন দুই মুসলিম ব্যক্তি নাদিম খান ও বাবলু খান। এলাহাবাদ হাইকোর্ট তাদের গ্রেফতার স্থগিত রাখার নির্দেশ দিয়েছে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত। বিচারপতি সিদ্ধার্থ বর্মা ও বিচারপতি রামমনোহর নারায়ণ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ দেন। ঘটনাটি ঘটে গত ২৬ সেপ্টেম্বর। ওইদিন বেরেলিতে “আই লাভ মুহাম্মদ” পোস্টার নিয়ে প্রতিবাদ শুরু হয়। অভিযোগ, পুলিশের অতিরিক্ত কঠোরতা ও মুসলিম সম্প্রদায়ের প্রতি অন্যায্য আচরণের প্রতিবাদে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বারাদারি থানায় নাদিম খান ও বাবলু খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

নাগরিক অধিকার সংস্থা এপিসিআর-এর রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে মোট ৪,৫০৫ জন মুসলিমদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ২৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র বেরেলিতেই গ্রেফতার হয়েছেন ৮৯ জন বলে জানা যায়। পাশাপাশি, একই ঘটনায় হযরত খাজা গরীব নবাজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে এক গণস্বার্থ মামলা (পিআইএল) দায়ের হয়েছে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories