Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ভোটার তালিকা থেকে নাম বাদ! ৭ নম্বর ফর্মের অপব্যবহারের অভিযোগ গুজরাতে

গুজরাতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে স্বচ্ছতা জানতে রাজ্যের নির্বাচন দপ্তরের কাছে তথ্য চেয়েছেন আহমদাবাদের সমাজকর্মী ও আইনজীবী সামসাদ পাঠান। তিনি দাবি করেছেন, ভোটারদের নাম মুছে ফেলতে ব্যবহৃত ৭ নম্বর ফর্ম নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠছে, যা গণতান্ত্রিক অধিকারকে প্রশ্নের মুখে ফেলছে।

তথ্য জানার অধিকার আইনের আওতায় তিনি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে লিখিতভাবে জানতে চেয়েছেন, গত তিন মাসে রাজ্যে কতগুলি ৭ নম্বর ফর্ম জমা পড়েছে। পাঠানের অভিযোগ, বেশ কিছু এলাকায় যথাযথ যাচাই ছাড়া শুধুমাত্র আবেদনের ভিত্তিতেই নাম কেটে দেওয়া হচ্ছে। এতে প্রকৃত ভোটাররা সমস্যায় পড়ছেন এবং তাদের ভোটাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তিনি জানতে চেয়েছেন, ব্লক লেভেল অফিসার ও নির্বাচন সংক্রান্ত আধিকারিকরা আবেদনগুলির সত্যতা পরীক্ষা করেছেন কিনা এবং এ বিষয়ে কোনও রিপোর্ট তৈরি হয়েছে কিনা।

এই ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের অনেকেই আশঙ্কা করছেন, পরিকল্পিতভাবে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। জুনাগড়ে এক বিশিষ্ট শিল্পী ও তার পরিবারের নাম বাদ দেওয়ার চেষ্টার অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের প্রতিবাদে সেই উদ্যোগ সফল হয়নি।

এছাড়া সুরাতের এক এলাকায় কয়েকশো বাসিন্দা থানায় অভিযোগ জানিয়েছেন, তাদের মৃত দেখিয়ে তালিকা থেকে নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়। ফর্মের অপব্যবহার রুখতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নিয়েছে, সেই সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে। কতগুলি আবেদন খারিজ হয়েছে এবং কতগুলি গৃহীত হয়েছে, তার হিসেব জানতে চেয়েছেন পাঠান। তার কথায়, স্বচ্ছতা ও সঠিক তদন্ত ছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories